অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বাল্যবিয়ে ও শিশু নির্যতান প্রতিরোধ কমিটির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ০৯:৫৮

remove_red_eye

৭৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ভোলা এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, সভাপতি ও এসটিভি জেলা প্রতিনিধি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি ও চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, নির্বাহী সদস্য ও জামিরালতা ফাজিল মাদ্রাসার প্রভাষক মীর নুরে আলম ফরহাদ, নির্বাহী সদস্য ও ভোলা নিউজডটকম এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইমরান হোসেন, নির্বাহী সদস্য ও ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি রাকিব উদ্দিন অমি, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয়মাত্রার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, সাংবাদিক সাগর চৌধুরী, যুগ্ম সম্পাদক ও দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার এম মইনুল এহসান, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক ও চ্যানেল টি-ওয়ানের জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও বিডিলাইভ২৪ডটকম এর জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক ও দৈনিক অধিকারের বিশেষ প্রতিনিধি গোপাল চন্দ্র দে, শিশু বিষয়ক সম্পাদক সানজিদা হোসেন এশা, নির্বাহী সদস্য মোঃ শিমূল হাওলাদার, অংকুর রায়, মোঃ আল আমিন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বাল্যবিয়ে ও শিশু নির্যতান প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপজেলা। এই জেলার চরাঞ্চলসহ প্রত্যান্ত এলাকায় প্রচুর বাল্যবিয়ে হচ্ছে। ভোলায় বাল্যবিয়ের হার অনেক বেশি। আপনারা যারা বাল্যবিয়ের মতো একটি সামাজিক অভিশাপকে প্রতিরোধে সংগঠনের মাধ্যমে কাজ করছেন এটি একটি প্রশংসনীয় কাজ। ভোলাকে বাল্যবিয়ে মুক্ত করতে বাল্যবিয়ে ও শিশু নির্যতান প্রতিরোধ কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। আপনারা যেকোন ব্যাপারে আমাকে জানাবেন আমি তা পালন করার চেষ্টা করবো। এসময় কমিটির নেতৃবৃন্দ বাল্যবিয়ের অভিশাপ থেকে ভোলাকে মুক্ত করতে নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...