অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলার ঘুইঙ্গারহাট কৃষকের ঘরে আগুন সংযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১০:৫৯

remove_red_eye

৮১০

বাংলার কন্ঠ প্রতিবেদক/ ভোলার ঘুইঙ্গারহাট এলাকার মাদক সম্রাট কবিরের মাদক ব্যবসা ও সেবনে বাঁধা দেয়ায় শুক্রবার ভোর রাতে কৃষক শাহেআলমের ঘরে হামলা করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ওই কবিরের দৌড়াত্ব এতটাই যে, শুক্রবার সকাল সাড়ে ১১টায় থানায় লিখিত অভিযোগ দেয়ার সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে কবির থানার ভেতর প্রবেশ করে কৃষক শাহে আলমকে দেখিয়ে নেয়ার হুমকী দিয়ে যায়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন মনছুর জানান, মাদক স¤্রাট কবিরের বিরুদ্ধে কম পক্ষে ১০টি মামলা রয়েছে। শুধু ওই এলাকা নয়, জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও বিক্রির নেতৃত্ব দিচ্ছে ওই কবির । পুলিশের তালিকায় থাকলেও কবির বীর দর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার খুঁটির জোর কোথায় এ নিয়ে এলাকাবাসীদের প্রশ্ন  রয়েছে। কৃষক শাহেআলমের মেয়ে রেহানা বেগম জানান, গভীর রাতে কবির কয়েকজন লোক নিয়ে তাদের বাড়ি এসে , ঘর খুলে দিতে বলে। এলাকার দরিদ্র্য মানুষদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে মাদকের আসর বসায়। শাহেআলম ঘরে প্রবেশ করতে না পারায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকার আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই সময় আব্দুর রাজ্জাক আহত হন। অপরদিকে শাহেআলম মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভোলা থানায় মামলা দায়েরের সময় কবির তার সন্ত্রাসীদের নিয়ে থানার ভেতর এসেও তাদের দেখিয়ে নেয়ার হুমকি দিয়ে যায়। ফলে মামলা করার পর তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন । ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান,  তারা ব্যবস্থা নিচ্ছেন। কবির অবশ্য দাবি করেন তিনি মাদ্রকের সঙ্গে জড়িত নন। কাউকে হুমকীও দেন নি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...