বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১০:৫৯
৮৩১
বাংলার কন্ঠ প্রতিবেদক/ ভোলার ঘুইঙ্গারহাট এলাকার মাদক সম্রাট কবিরের মাদক ব্যবসা ও সেবনে বাঁধা দেয়ায় শুক্রবার ভোর রাতে কৃষক শাহেআলমের ঘরে হামলা করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ওই কবিরের দৌড়াত্ব এতটাই যে, শুক্রবার সকাল সাড়ে ১১টায় থানায় লিখিত অভিযোগ দেয়ার সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে কবির থানার ভেতর প্রবেশ করে কৃষক শাহে আলমকে দেখিয়ে নেয়ার হুমকী দিয়ে যায়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন মনছুর জানান, মাদক স¤্রাট কবিরের বিরুদ্ধে কম পক্ষে ১০টি মামলা রয়েছে। শুধু ওই এলাকা নয়, জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ ও বিক্রির নেতৃত্ব দিচ্ছে ওই কবির । পুলিশের তালিকায় থাকলেও কবির বীর দর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার খুঁটির জোর কোথায় এ নিয়ে এলাকাবাসীদের প্রশ্ন রয়েছে। কৃষক শাহেআলমের মেয়ে রেহানা বেগম জানান, গভীর রাতে কবির কয়েকজন লোক নিয়ে তাদের বাড়ি এসে , ঘর খুলে দিতে বলে। এলাকার দরিদ্র্য মানুষদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে মাদকের আসর বসায়। শাহেআলম ঘরে প্রবেশ করতে না পারায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকার আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই সময় আব্দুর রাজ্জাক আহত হন। অপরদিকে শাহেআলম মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভোলা থানায় মামলা দায়েরের সময় কবির তার সন্ত্রাসীদের নিয়ে থানার ভেতর এসেও তাদের দেখিয়ে নেয়ার হুমকি দিয়ে যায়। ফলে মামলা করার পর তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন । ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, তারা ব্যবস্থা নিচ্ছেন। কবির অবশ্য দাবি করেন তিনি মাদ্রকের সঙ্গে জড়িত নন। কাউকে হুমকীও দেন নি।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত