বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে মার্চ ২০২১ রাত ১০:৩৯
৭০২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিপক্ষের অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাÐে অতিষ্ট হয়ে অবশেষে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি করেছেন ভোলা সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকার দিলারা খান নামের এক অশীতিপর বৃদ্ধা। তিনি চিহ্নিত ওই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চাচ্ছেন।
শনিবার ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৃদ্ধা তার অভিযোগে বলেন, প্রতিবেশী তোফাজ্জল হোসেন মোল্লা, কয়ছর পÐিত ও মনির উদ্দিন পাটোয়ারিসহ একটি ভূমিদস্যু সন্ত্রাসী গ্রæপ ১৯৯০ সাল থেকে তার স্বামীর ক্রয়কৃত ১৫ শতাংশ জমি জবর দখল করে আসছে। শুধু তাই নয় দীর্ঘ দিন ধরে দিলারা খানের পরিবারের উপর নির্যাতন করে আসছে। আইন আদালত শালিস বিচার কিছুই তারা মানছে না। সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে পারছে না। ওই সন্ত্রাসীরা ১৯৯০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অসংখ্যবার দিলারা বেগমের বাড়িঘরে হামলা, মারধর ও ভাংচুর চালিয়েছে। এক পর্যায়ে তার স্বামী এমদাদুল হককেও কুপিয়ে গুরুতর জখম করে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়। এরপর সন্ত্রাসী গ্রæপটি আরও বেপরোয়া হয়ে ওঠে। প্রতিপক্ষ গ্রæপ হামলা, মামলা ও শালিস বিচারের নামে এ পর্যন্ত দিলারা খানের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধরন করেছে। তাদের অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন দিলারা খান। লোকজনকে ওই জমি কিনতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বৃদ্ধা। এ অবস্থায় চরম মানবেতর জীবন কাটাচ্ছেন দিলারা খান ও তার পরিবারের লোকজন।
সর্বশেষ গত মাসে এক আবেদনের প্রেক্ষিতে ভোলার লিগ্যাল অফিস থেকে সার্ভেয়ার গিয়ে দেখেন এখনো ১৫ শতাংশ জমি প্রতিপক্ষের সন্ত্রাসীরা জবর দখল করে আছে। ওই বিরোধীয় ভূমি মাপতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা বাধা দেয় এবং দুর্ব্যবহার করে। এমতাবস্থায় তার এসব অভিযোগের যথাযথ তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন অসহায় বিধবা বৃদ্ধা দিলারা খান।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত