অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২১ রাত ১১:৫৮

remove_red_eye

৮০০



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ বেøড দিয়ে কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।সোমবার (২২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। তার দ্বিতীয় স্ত্রীরও এটা দ্বিতীয় বিয়ে। প্রায় সময় তার ও দ্বিতীয় স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের একটি মেয়ে রয়েছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার ওই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গ বেøড দিয়ে কেটে দেন দ্বিতীয় স্ত্রী।
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে আমরা ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেই। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...