অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


বাঙ্গালী জাতির হৃদয়ের জাতির পিতা চিরদিন বিরাজ করবে: তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২১ রাত ০৯:৩৩

remove_red_eye

৭৩৬




স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল  বাংলাদেশ উদযাপন উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালী আলোচনা



 বাংলার কন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার  নেতৃত্বে আমরা স্বল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত  হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম নাহলে এদেশ স্বাধীন হতোনা। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেত্বেতে আমরা এই  স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু  টুঙ্গীপাড়ায় ঘমিয়ে আছেন। আর কোন দিন আসবেন না। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি। যতো দিন বাংলাদেশ থাকবে। যতো দিন  বাংলার মাটি ও মানুষ থাকবে । ততো দিন বাঙ্গালী জাতির হৃদয়ের মনের মনিকোঠায় জাতির পিতা চিরদিন বিরাজ করবে।
শনিবার বেলা ১২ টায় ভোলা সরকারি স্কুল মাঠে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ঢাকা থেকে ভাচুর্য়ালী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ  এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতোনা। জাতির পিতার লক্ষ্য ছিলো বাংলাদেশের স্বাধীনতা। এই লক্ষ্য বুকে ধারন করে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি উপলব্ধি করেছিলেন, এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নাই। একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকেই হতে হবে।
তিনি আরো আরো বলেন, জাতির পিতা ছিলেন বিচক্ষণ নেতা। জেল জুলুম অত্যাচার মৃত্যুকে তিনি পরোয়া করতেননা। বার বার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে অলিঙ্গন করেছেন। কিন্তু মাথা নত করেন নাই।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পরে তার নাম নেওয়া যেতনা। ৭ মার্চ’র বক্তৃতা আমরা মাইকে প্রচার করতে পারতাম না। জিয়াউর রহমান স্বৈর শাসক বাঁধা দিতেন। কিন্তু আজ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা করা হয়। তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মহান নেতা। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সেদিন আমরা বিশ্বের বুকে মাথা উঁচুকরে দাড়াবো।  
জেলা প্রশাসক মো: মো:তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন , ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, পৌর মেয়র মো: মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজিত হাওলাদার,  জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো: ইউনুস প্রমূখ। এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসরে আয়োজনে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরা হয় শোভাযাত্রায়। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরন উপলক্ষে ভোলা সরকারি স্কুল মাঠে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল থেকে সরকারের বিভিন্ন মূলক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। এছাড়াও সন্ধ্যায় বাংলা স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।








ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...