অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রী ও মোদীর দ্বিপাক্ষিক আলোচনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২১ রাত ১০:১৪

remove_red_eye

৮৫৯

বাংলার কণ্ঠ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ঘন্টা ব্যাপী আলোচনা এবং একান্ত বৈঠক আজ বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাওস্থ কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা আজ বাসসকে জানান, ‘দুই নেতার আলোচনা শেষ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা দেশের পক্ষে এবং মোদী ভারতীয় পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন।’

তিনি বলেন, দআলোচনার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেছেন এবং যৌথভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তাঁদের উপস্থিতিতে কিছু প্রকল্প উদ্বোধন এবং বিভিন্ন সমঝোতা স্মারকের (এমওইউ) স্বাক্ষর করা হয়। এ ব্যাপারে পরে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে বলেও উক্ত কর্মকর্তা জানান।
এরআগে বিকেল ৫টায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান এবং বিকেল ৬টা ২০ মিনিট পর্যন্ত তাঁদের আলোচনা চলে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুদিনের সরকারী সফরে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মার্চ সকালে ঢাকা আসেন তিনি।
সফরের দ্বিতীয় দিন আজ সকালে নরেন্দ্র মোদী ঢাকা থেকে হেলিকপ্টারে সাতক্ষীরা জেলার শ্যামনগর যান। সেখানে তিনি যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং প্রার্থনা করেন। সেখানকার ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে টুঙ্গীপাড়ায় যান নরেন্দ্র মোদী। গোপালঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। এরপর বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বুকুল গাছের চারা রোপণ করেন তিনি।
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
টুঙ্গীপাড়া থেকে নরেন্দ্র মোদী মতুয়া স¤প্রদায়ের মন্দির পরিদর্শনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সফরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাভারের স্মৃতিসৌধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং রাজধানীর প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। ২৬ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসস

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...