অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩


ভোলায় নতুন আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

৮২৭



অচিন্ত্য মজুমদার : ভোলায় গত ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন ভোলা সদর উপজেলার ও ১ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের।  শনিবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত এক হাজার ৬১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৬ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৫০ জনের মধ্যে সুস্থ ৬০৮ জন। দৌলতখানে আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুস্থ ৫৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১১৬ জনের মধ্যে সুস্থ ১১৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৯ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, লালমোহনে  আক্রান্ত ৮৬ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭০ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ১৯৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।