অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২১ রাত ১০:১৩

remove_red_eye

৯০৪



অচিন্ত্য মজুমদার  :  যে কোন ধরনের নাশকতা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া ও সরকারি স¤পত্তি রক্ষায় আরো সতর্ক অবস্থানে রয়েছে ভোলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা শহর জুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ টহল দেয়া হয়েছে। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলার অতিরিক্ত  পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

এসময় তিনি আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া ও রাষ্ট্রীয় স¤পদ রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। তাই যে কোন প্রতিক‚ল পরিবেশে পুলিশ তাদের দায়িত্ব পালনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে। তারই অংশ হিসেবে আজকের এই বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। কোন কুচক্রিমহল যেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে ভোলা জেলা
পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেনও জানান তিনি।

মহড়ায় অর্ধশতাধিক মোটারসাইকেল, পুলিশের পিকআপ ভ্যান এবং গাড়িতে কয়েকশ পুলিশ সদস্য অংশ গ্রহণ করে।