অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাস্ক না পরায় ২১১ জনের ৫০ হাজার ৯০০ টাকা জরিমানা 

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২১ সকাল ০৯:৩১

remove_red_eye

৭০৯

অচিন্ত্য মজুমদার: ভোলায় মাস্ক ব্যবহার না করায় ২১১ জনকে ৫০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের এ জরিমানা আদায় করে। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে আজ বুধবার প্রশাসনের পক্ষ থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ানুল ইসলাম ও মোঃ ইউসুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি দল ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার, সদর রোড, চকবাজার, বাংলা স্কুল ও যুগীরঘোল এলাকায় অভিযান চালায়। এসময় মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবি আবদুল্লাহ খান এর নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত মাস্ক না পরায় ৩৭ জনকে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করে। 

এছাড়া দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দৌলতখানের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ১৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে। 

বোরহানউদ্দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের এর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ২১ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করে। 

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন মাস্ক না পরায় ৩৮ জনকে ৮ হাজার ১০০ টাকা জরিমান করে। 

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ২৩ জনকে ৮ হাজার টাকা জরিমানা করে। 

অপরদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত চরফ্যাশন বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায়ে মাস্ক ব্যবহার না করায় ৪০ জনের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে। 

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাশীম মিঞার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় ৭ জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে। 

এছাড়া দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণাসহ বিভিন্ন স্থানে যাত্রী, পথচারী, রিকশা চালকসহ সাধারণ মানুষের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। 

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...