অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১৮ জেলেকে ৫৪ হাজার টাকা জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২১ রাত ১০:০৩

remove_red_eye

৭৭৩

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার সদর উপজেলা সদরে মেঘনা নদীর অভায়শ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের দায়ে ১৮ জেলেকে ৫৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন। এর আগে ভোর থেকে দুপুর ১২ টর পর্যন্ত মেঘনার রাজাপুর, ইলিশা ও ভোলার চর এলাকায় মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মোট ২৩ জেলেকে আটক করে। পরে ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন জানান, দন্ডপ্রাপ্ত ১৮ জেলের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে ৯ টি নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বলেন, জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে মার্চ ও এপ্রিল এই ২ মাস ইলিশ সহ সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাই অভিযানে কাউকে ছাড় দেয়া হচ্ছেনা। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...