অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

লকডাউন বাস্তবায়নে ভোলা জেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১২:০০

remove_red_eye

৯২৮

অচিন্ত্য মজুমদার: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সকল প্রকার গণপরিবহন বন্ধ। তবে জরুরী প্রয়োজনে তিন চাকার রিকশায় একজন যাত্রী চলাচল করতে পারবে। মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কাউকে বহন করা যাবে না।  এছাড়া লকডাউন চলাকালীন সব ধরনের যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট ট্রলার চলাচল বন্ধ থাকবে। ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল ফেরি সার্ভিস শুধুমাত্র পণ্যবাহী যানবাহন পারাপার করবে। তবে ইমারজেন্সি রোগীর ক্ষেত্রে জরুরী সেবার আওতায় প্রশাসনের অনুমতি ক্রমে স্প্রিড বোর্ড ব্যবহার করা যাবে।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাদ্যসামগ্রী, ঔষধ, কাচাবাজার খোলা রাখা যাবে, খাবার হোটেলে বসে খাওয়া যাবে না, খাদ্য বিক্রি বা অনলাইনে খাদ্য সরবরাহ করা যাবে। সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে, তবে অনলাইনে পাইকারী বা খুচরা লেনদেন চলতে পারবে। একই ভাবে ভোগ্যপন্য বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের নির্মাণ কাজ অব্যাহত রাখা যাবে।  সভায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।  ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডঃ সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ, বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, ডিবিসি নিউজ জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...