অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


প্রথম দিনে ডিলেঢালা লকডাউন ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে যাত্রীবাহী ট্রলার চলাচল


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৮৯১

মানা হচ্ছেনা স্বাস্থবিধি ৩ ট্রলারসহ ৫ জন আটক
অচিন্ত্য মজুমদার \ করানো ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশব্যাপী লকডাউন ঘাষোণা করা হলেও লকডাউন অমান্য করে ভোলা-ল²ীপুর রুটে যাত্রীবাহী ট্রলার চলাচল করছে। সোমবার সকালে ল²ীপুর মজুচৌধুরীর ঘাট থেকে বিভিন্ন জেলার শত শত মানুষ গাদাগাদি করে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাট এলাকায় পৌছেছে। শুধু ট্রলারই নয় সরকারি নৌ-যান সি-ট্রাক ল²ীপুর মৌজুচৌধুরী ঘাট থেকে যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টায় ভোলা ইলিশা ঘাটে স্বাস্থবিধি না মেনে শত শত যাত্রী আসে। আবার  ইলিশা থেকে বাস, সিএনজি ও অটোরিক্সায় গাদাগাদি করে ওইসব যাত্রীরা বিভিন্ন গন্তব্য যেতে দেখা যায়।  এতে করে করোনা সংক্রামন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে । এদিকে প্রশাসনের পক্ষ থেকে নৌ-পুলিশ সকালে অভিযান চালিয়ে তিন ট্রলার জব্দ করেছে। এসময় জব্দ করা ট্রলারের ৩ চালকসহ ৫ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন ভোলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল। আটককৃতরা হলেন, মোঃ রিয়াজুল ইসলাম (১৯), মো: মজনু (২৬), মো: রিয়াজ (২০), সেলিম (৪০), মো: বিল্লাল (৩৫) । তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা সবাই ল²ীপুর জেলার মজুচৌধুরী ঘাট এলাকার বাসিন্দা। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫শত টাকা করে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ট্রলার শর্তসাপেক্ষে ট্রলার মালিকদের জিম্মায় লকডাউনের সময়ে চলাচল করা হবে না মর্মে ছেড়ে দেয়া হয়।
এদিকে লক ডাউনের কারণে ভালো শহরে সকল মার্কেট ও বিপনি বিতাণ বন্ধ থাকলেও কিছু কিছু অসাদু ব্যবসায়িরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেচা-কেনা করে। এছাড়া জরুরি প্রয়াজেনে রিক্সায় একজন পরিবহনের কথা থাকলেও একাধিক যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পাশাপাশি  অকারনে রাস্তার দুই পাশে উৎসুক কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেকে মাস্ক ছাড়াই রাস্তায় চলাফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ, গত রবিবার বিকেলে দেশব্যাপী সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভোলায জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সকল প্রকার গণপরিবহন বন্ধ। তবে জরুরী প্রয়োজনে তিন চাকার রিকশায় একজন যাত্রী চলাচল করতে পারবে। মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কাউকে বহন করা যাবে না। এছাড়া লকডাউন চলাকালীন সব ধরনের যাত্রীবাহী লঞ্চ, ¯িপডবোট ট্রলার চলাচল বন্ধ থাকবে। ভোলা-ল²ীপুর ও ভোলা-বরিশাল ফেরি সার্ভিস শুধুমাত্র পণ্যবাহী যানবাহন পারাপার করবে। তবে ইমারজেন্সি রোগীর ক্ষেত্রে জরুরী সেবার আওতায় প্রশাসনের অনুমতি ক্রমে ¯িপ্রড বোর্ড ব্যবহার করা যাবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাদ্যসামগ্রী, কাচাবাজার খোলা রাখা যাবে, খাবার হোটেলে বসে খাওয়া যাবে না, খাদ্য বিক্রি বা অনলাইনে খাদ্য সরবরাহ করা যাবে। সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে, তবে অনলাইনে পাইকারী বা খুচরা লেনদেন চলতে পারবে। একই ভাবে ভোগ্যপণ্য বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের নির্মাণ কাজ অব্যাহত রাখা যাবে।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...