অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

১০৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।  সোমবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের ওই ব্রিক ফিল্ডের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা ও তাদের পরিবারের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মিজানুর রহমান, মোঃ জসিম উদ্দিন, সিদ্দিক খালাশী, সফিকুল ইসলামসহ প্রমূখরা। তারা অভিযোগ করেন বলেন, আমরা কৃষি কাজ করে জীবন-জীর্বিকা নির্বাহ করি। বিভিন্ন ব্যাংক ও এনজিওর থেকে ঋন নিয়ে এবছর ইরি ধানের আবাদ করেন। কিন্তু সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমরা ঋনের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের নিয়ে দু-বেলা খাবার খাওয়া মুসকিল হয়ে পড়েছে। আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি।  দ্রæত আমাদের ক্ষতিপূরণের দাবি জানচ্ছিন। অনথায় আমরা আবারও কর্মসূচী পালন করবো। সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের এক মালিক মোঃ মানছুরুল হক জানান, আমাদের ব্রিক ফিল্ডের কারণে কৃষকদের ফসলের কোন ক্ষতি হয়নি। নোনা পানির কারণে কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে।তিনি আরো জানান, আমাদের ব্রিক ফিল্ডে স্থানীয় কিছু শ্রমিক কাজ করতো। কাজে অবহেলার কারণে কয়েকজনকে বাদ দিয়ে দেওয়ার তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন।ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী- চৌধুরী জানান, কৃষকরা আমাদের কাছে এসছিল। আমি কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আগামী ২/৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দিবে।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...