অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পিতার সাজানো অপরণ মামলায় দুই পুত্রকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৭১৩

অমিতাভ অপু :  মোবাইল ফোন ট্রাকিং প্রযুক্তিতে পুলিশের অভিযানে নারায়নগঞ্জ থেকে তিন বছর পর  উদ্ধার পেল আত্মগোাপনে থাকা পিতার দায়ের করা কথিত অপহরণ মামলার অপহৃত  দুই পুত্র। এরা হলেন ভোলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার ঈমাম হোসেন ইমন ( ১০) ও ভাই নিজাম উদ্দিন ( ২৫)।  উদ্ধারপ্রাপ্তরা  স্বীকার করেন, জমিজামার বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে  পুরো ঘটনাই ছিল  পিতার সাজানো মামলা ।
ভোলার  সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট কোর্টে ঘটনার সত্যতা স্বীকারের পর মঙ্গলবার বিচারক ফরিদ আলম  দুই পুত্রকে  সেইভ কাস্টুরিতে পাঠান। একই সঙ্গে বাদি রফিকুল ইসলাম বেপারীকে আটক করে তার বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দেন পুলিশকে।

 ২০১৭ সালের ২১ ডিসেম্বর শিশু পুত্র ঈমন  ও ২০১৮ সালের ২৫ মে বড় ছেলে নিজামউদ্দিনকে মারধর করে অপহরণ করা হয়ে উল্লেখ করে পৃথক  দুটি অপহরণ মামলা করেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের রফিকুল ইসলাম বেপারী। দুটি মামলায় নিজের তিন ভাইসহ ৯ জনকে আসামী করা হয়। প্রথম মামলার আসামীরা ছিলেন মোঃ রহিম, মোঃ সেলিম, মোঃ আলমগীর, মোঃ আক্তার ও আলী আকবর। পরের মামলায়ও  প্রথম মামলার ৫ জনসহ আসামী করেন মোঃ ধলু, মোঃ জামাল ঢালি, মোঃ সেলিম ঢালি ও মোঃ হোসেনকে।  মোঃ রফিকুল ইসলামের দায়ের করা মামলায় নিজ তিন ভাইসহ ৯ জন বিভিন্ন সময়ে গ্রেফতার হন। মাসের পর মাস কারাগাওে থাকেন এরা।  মামলার এক পর্যায়ে দুটি অপহরণ ঘটনা সাজানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম। তিনি বাদিকে জিজ্ঞাসাবাদসহ তার মোবাইল ফোন ট্রাকিং করার নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তাকে। আর এতেই বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।  তিন বছর ৩ মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও পুলিশ অপহৃতদের উদ্ধার করতে পারেন নি। পরে গত মাসে বিচারকের নির্দেশে পুলিশ মোবাইল ফোন ট্রাকিং করেন।  নারায়নগঞ্জ এলাকায় শিশু ঈমান হোসেন ইমন ও নিজাম উদ্দিনের অবস্থান নিশ্চিত হওয়ার পর   এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।  সোমবার ভোলায় নিয়ে আসেন।  
আদালতকে শিশু ইমন জানায়, জমিজামর বিরোধের কারনে প্রতিপক্ষকে ফাঁসাতে তার বাবা  প্রথমে তার নাম পাল্টে চট্টগ্রামের একটি মাদ্রাসায় ভর্তি করান। একইভাবে নাম পরিবর্তন করে ভাই নিজাম চাকুরি নেন। পরে তারা ঢাকা ও নারায়নগঞ্জে চলে আসেন। নারায়নগঞ্জেও ঈমনকে সিরাজ নামে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। তাদের সঙ্গে তার পিতা মোবাইল ফোনে কথা বলতেন। একই সঙ্গে কয়েক মাস পর পর দেখা করতেও যেতেন। আদালত এদের বক্তব্য রেকর্ড করেন। পরে এদের নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন। রহস্যের জট উন্মোচনের জন্য আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অভিযুক্ত আসামীদের মামলা থেকে রেহাই দেয়ার নির্দেশ দেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...