বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৭
৭৯৮
অচিন্ত্য মজুমদার : করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও লকডাউন অমান্য করে ভোলা-লক্ষীপুর রুটে ট্রলার ও স্পিডবোট চলছে। মঙ্গলবার সকালে ইলিশা ফেরি ঘাট, লঞ্চঘাট ও মাছঘাট এলাকা থেকে এসব ট্রলার এবং স্পিডবোট স্বাস্থবিধি না মেনেই যাত্রী পারাপার শুরু করে। আবার লক্ষীপুর মতির হাট ও মজুচৌধুরীর হাট এলাকা থেকে একই ভাবে যাত্রী পারাপার করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞায় লঞ্চ-সি-ট্রাক বন্ধ থাকায় এসব অনুমোদনহীন নৌযান যাত্রী পারাপার করছে। তবে ঘাটে নৌ-পুলিশ ও ইলিশা ফারির পুলিশ সদস্যদের দেখা গেলেও তারা নিরব দর্শকের ভ‚মিকা পালন করছেন। সরেজমিনে ভোলার ইলিশা ঘাট এলাকায় সাধারণ যাত্রীদের সাথে কথা হয়। তারা বলছেন জরুরী প্রয়োজনে কেউ কর্মস্থলে আবার কেউ কেউ নিজ এলাকায় ফিরছে। দৌলতখান উপজেলা থেকে আসা যাত্রী ইসহাক আলী ও জয়নাল মিয়া বলেন, তারা চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে দেখতে এসেছিলেন। এখন নোয়াখালীর মাইজদী এলাকার নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে লঞ্চ সিট্রাক না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা নদী পাড়ি দিচ্ছেন।
এই সুযোগে কিছু অসাধু ট্রলার ও স্পিডবোট মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আবার অনেকে বাড়তি ভাড়া দিতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে। ভোলা শহরের ওয়েষ্টার্ন পাড়া থেকে আসা যাত্রী রাজন সাহা জানান, তিনি নোয়াখালীর আলেকজান্ডার এলাকায় তার শশুর বাড়ি স্ত্রী-সন্তানদের দেখতে যাচ্ছেন। তবে স্পিডবোটে জনপ্রতি ১ হাজার টাকা চাইছে। তাই কম খরচে লক্ষীপুর যেতে ট্রলারের জন্য অপেক্ষা করছেন তিনি। সদর উপজেলার ভেলুমিয়া থেকে আসা যাত্রী মোঃ আবুল বাশার জানান, চালকরা বলছে বিভিন্ন জায়গা ম্যানেজ করে তাদের ট্রলার ও স্পিডবোট চালাতে হচ্ছে। তাই সেই টাকা পুষিয়ে নেওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এব্যাপারে জানতে ভোলা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন কুমার পালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া গেছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত