অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২১ রাত ১২:২৫

remove_red_eye

৭৯৪

শহীদুল ইসলাম সাগর ॥ ভোলায় ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার বিকেলে  ভোলা সদরের ইলিশা লঞ্চ ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আজাদ (৩০),  ইকবাল হোসেন (২৮) ও জসিম উদ্দিন (২৬)। এদের প্রত্যেকের বাডি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইলিশা লঞ্চ ঘাটের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় ওই তিন যুবককে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এঘটনায় আটক তিন জনের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন , মাদক ব্যবসায়ীরা ভোলা ইলিশা- লক্ষীপুর নৌ-পথ কে, মাদক পাচারের জন্য সহজ পথ হিসেবে বেছে নিয়েছে। এই পথ দিয়ে দেশের বিভিন্ন জেলায় পাচার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য  , তাই আমরা ফাঁড়ী পুলিশ প্রতিনিয়ত আমাদের অভিযান  চালিয়ে যাচ্ছি।  তিনি আরো বলেন ইলিশা কে মাদক মুক্ত করতে আমরা ফাঁড়ি পুলিশ যথেষ্ট সজাগ রয়েছি এবং থাকবো।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...