অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৮০১

মো: ইসমাইল  :  ভোলা সদর উপজেলার ঘুইংঘার হাট বাজারে আয়শা আক্তার নুপুর (২১ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ঘুইংগার হাট বাজারের স্বামীর ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সদর উপজেলার চরসামাইয়া ১ নং ওয়ার্ডের আখন বাড়ির বিল্লাল হোসেন এর মেয়ে নিহত আয়শা আক্তার নুপুরের সাথে প্রায় ৪ বছর আগে  সদর উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর খনকার বাড়ির মো. আরিফের  বিয়ে হয়। নুপুর ও আরিফ দ¤পতির দেড় বছরের একটি ছেলে সন্তান আছে।
মৃত নুপুরের বাবা বিল্লাল হোসেন জানান, নুপুরের সঙ্গে তার স্বামী আরিফের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই স্বামী আরিফ নানানভাবে যৌতুকের জন্য নির্যাতন করতো। এই নির্যাতনের পরে আমার মেয়ে আমাকে ফোন করে বলে বাবা আমায় কিছু দেন নাই বলে আমাকে এমন নির্যাতন করে। আমি কিছু দিন আগেও তাকে ব্যাংক থেকে লোন নিয়ে ১ লাখ টাকা এবং ৫০ হাজার টাকা দিয়েছি। তবে ঘটনার পর নিহতের স্বামীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘুইংগার হাট বাজার থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে  বুঝা যাবে হত্যা না আতœহত্যা। এ ব্যাপারে এখনো কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...