অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩১ জেলের জরিমানা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২১ রাত ১১:০৫

remove_red_eye

৬৩০

অচিন্ত্য মজুমদার : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩১ জলেকে জরিমানা করা হয়েছে।  শনিবার বিকেলে ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ জনকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া  অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন জানান, ইলিশ রক্ষায় থানা পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তরের একটি দল সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ জনের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান ৪ হাজার টাকা করে জরিমানা প্রদাণি করেন। এদিকে  জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এছাড়া জব্দকৃত তিনটি ট্রলার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে ।
 উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সবধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।