বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১০:১৯
৯৯২
পিকাপ ভ্যানের চালক পলাতক
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-লক্ষীপুর রুটের ফেরি কলমীলতায় আগুন লাগার রহস্য ৪ দিনেও উদঘাটিত হয় নি। প্রথম যে ছাট পিকাপভ্যানে আগুনের সূত্রপাত হয়ে ছিল ওই পিকাপ চালক পালিয়ে যায়। তার পরিচয় পাওয়া যায় নি। রবিবার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের তদন্তে টিমের বৈঠকে তথ্য উদঘাটনের বিষয় আলোচনা হয়। আগুন লাগার কারণ জানাতে পারেন নি দুটি তদন্ত টিমের কেউ।
ল²ীপুর ঘাটে ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার কাওসার হোসেন জানান, প্রথম আগুনে পুড়ে যাওয়া পিকাপের রেজিস্ট্রেশন নম্বর ছিল ঢাকা মেট্রো-ন ১১২২৯৮ । এর চালকের কোন পরিচয় পাওয়া যায় নি। তাতে ককসিট ছিল বলে জানা যায়। ফেরিটি বর্তমানে ল²ীপুর জেলার মজুচৌধুরী ঘাটে রয়েছে। সম্পূর্ন পুরে যাওয়া পন্যবোঝাই ২টি ট্রাক, ৪টি বড় কাভারভ্যান ২টি ছোট পিকাপ ভ্যান ও একটি মটর সাইকেলের ভগ্নাংশ ফেরি থেকে অবসারণ করা হয়েছে। ফেরির সামনের র্যামসহ অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির মাস্টার জামসেদ আলী ফকির ও মোঃ বেল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মেঘনা নদীর ভোলার খাল অতিক্রমের সময় হঠাৎ করেই ফেরির ভেতর থাকা ছোট পিকাপভ্যান জ্বলতে থাকে। দুই তিন মিনিটের মধ্যে এটি পুড়ে যয়। এর পরেই পাশের ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। পিকাপ ভ্যানের চালক আগুন আগুন বলে চিৎকার দিয়ে সরে যায়। সাবাই যখন আগুন নেভানোর চেস্টা করছিল ওই সময় কখনও সে ফেরি থেকে নেমে গেছে তা কেউ টের পায় নি। তার নামও কেই জানাতে পারে নি। ফেরির মাস্টার ও স্টাফরা নিজস্ব উপায়ে প্রথমে আগুন নেভানোর চেস্টা করেন। পরে ভোলা থেকে ফায়ারসার্ভিস টিম, কোস্টগার্ড, নৌ-বাহিনী টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে বিআইডবিøউটিসি’র পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের জিএম ( কমার্স কার্গো ফেরি) এসএম আশিকুজ্জামান , ডিজিএম মোঃ শাজাহান ও এজিএম মেরিন নিয়ে অপর একটি টিম তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান ভোলার ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার পারভেজ খান। জেলা প্রশাসনের তদন্ত টিমে রয়েছেন টিম প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত কুমার হালদার , সদস্য নদী-বন্দরের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম , ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক মোঃ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) মোঃ মহসিন আল ফারুক ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত