বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২১ রাত ১১:৩৫
৭৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সোমবার রাত ১২ টার দিকে সদর উপজেলার মো: হোসেনকে (৫৫) ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া মঙ্গলবার ভোর ৬ টার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে দৌলতখান উপজেলার মোয়াজ্জেম হোসেন (৭০) ও লালমোহন উপজেলার বাসিন্দা রওশোনারা বেগম (৭০) মঙ্গলবার রাত ১০ টার ২০ মিনিটের দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভোলা জেলায় করোনা সংক্রমণে মোট মৃত্যু হলো ১৭ জনের। এছাড়া মঙ্গলবার ১১৪ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৪১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, করোনায় মৃত মো: হোসেন ও মোয়াজ্জেম হোসেন গত ১১ এপ্রিল সদর হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মো: হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে তার পরিবার ঢাকা নিতে চাইলে পথেই তার মৃত্যু হয়। অপর জন মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সিভিল সার্জন দপ্তর আরো জানান, করোনা আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল ভোলা সদর হাসপাতালে ভর্তি হন লালমোহন উপজেলার বাসিন্দা রওশোনারা বেগম (৭০)। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে মৃত্যু বরন করেন।
সিভিল সার্জন দপ্তর সূত্র আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ৫ ও চরফ্যাসনে ৪ জন রয়েছে। আর নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪’শ ৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩৩ জন। আক্রান্তদের মধ্যে ৩১ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এবং ২ জন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত