অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লকডাউনের শর্ত ভঙ্গ করায় ৫১ হাজার টাকা অর্থদন্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২১ রাত ১০:৫১

remove_red_eye

৬৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের শর্ত ভঙ্গ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে ৫১ হাজার ১’শ টাকা অর্থদন্ড করা হয়েছে ৫৭ জনকে। শুক্রবার সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যেগে মোট ৬ টি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসময় ৪৯ টি মামলা দায়ের করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেটগণ এসব অভিযান পরিচালনা করেন। এর মধ্যে সদর উপজেলায় ১০ জনকে ৯ হাজার ২০০ টাকা জরিমানা, দৌলতখানে ১০ হাজার টাকা ৫ জনকে, বোরহানউদ্দিনে ৯ জনকে ৪ হাজার ৮’শ টাকা, লালমোহনে ৯ জনকে ১ হাজার ৯০০ টাকা ও চরফ্যাসনে ২৪ জনকে ২৫ হাজার ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, অভিযান চলাকালিন সময়ে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে আসা, মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে জরিমানা করা হয়। এসময় জনসাধারণকে লকডাউনের নির্দেশনা মেনে চলার আহŸান জানানো হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সর্বাত্বক লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে। আজ চতুর্থ দিন বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারী লক্ষ্য করা গেছে।

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...