অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় করেনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২১ দুপুর ০১:৫০

remove_red_eye

৬৯৭

নতুন শনাক্ত ২৩ , মোট আক্রান্ত ১৫২১,সুস্থ্য ১০৫২
 
অচিন্ত্য মজুমদার: ভোলায় করোনায় আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তারমৃত্যু হয়েছে। মৃত ওই ব্যাংক কর্মকর্তা ভোলা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। শনিবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
 
এদিকে গত ২৪ ঘন্টায় ভোলায় ৭৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন ভোলা সদর ও ১ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। 
 
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৫২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১ জনের মধ্যে সুস্থ ৪৬ জন। দৌলতখানে আক্রান্ত ৭৩ জনের মধ্যে সুস্থ ৫৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৬১ জনের মধ্যে সুস্থ ১১৬ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮২ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। 
 
এদিকে করোনা আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত আরো ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩৪ জন। 
 
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। 
 
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৬৬৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...