বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২১ রাত ১০:৩৫
৭৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রাতের আধাঁরে শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল ভোররাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। জমির মালিক আ: মান্নান জানান, ওই জমি নিয়ে সম্প্রতি তার বড় ভাই আব্দুল হাইর সাথে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম জানান, উত্তরাধিকার সুত্রে দীর্ঘ ৩৫ বছর যাবত ওই জমি তাদের ভোগদখলে রয়েছে। সম্প্রতি তার চাচা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেন এবং জমির দখল নিতে চেষ্টা করে ব্যর্থ হয়ে রাতের আধাঁরে প্রায় শতাধিক গাছের চারা কেটে ফেলেছেন। উল্টো তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, রহিজল, মনিরসহ একাধিক ব্যক্তি জানান, কয়েক দিন ধরে আব্দুল হাই তার ভাই আব্দুল মান্নান এর ওই জমি দখলের পায়তারা করে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও দেয়া হয়েছে। কিন্তু আইন আদালতে কোথাও সুবিধা করতে না পেরে আব্দুল মান্নানের লাগানো গাচের চারাগুলো কেটে ফেলার হুমকি দেয়। এর পর থেকেই গত কয়েক দিন আব্দুল মান্নান ও তার ছেলে ইব্রাহিম রাতে রাতে ওই গাছগুলো পাহারা দিতো। শনিবার দিবাগত রাতেও তারা পাহারায় ছিল। রাত ২টার দিকে কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটতে শুরু করে। এক পর্যায়ে আব্দুল মান্নানরা টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী জেগে যায়। গিয়ে দেখে ৩২ শতাংশ জমিতে লাগানো গাছের প্রায় অর্ধেকই কেটে ফেলেছে।
এ বিষয়ে আ: হাই গণমাধ্যমকে জানান, জমি নিয়ে তার ভাইর সাথে বিরোধ রয়েছে। রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটেছে তা তিনি জানেন না।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত