অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩


ভোলায় এক দিনে ৩৪৪ জন ডায়রিয়াতে আক্রান্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২১ রাত ১১:০৫

remove_red_eye

৭৪১





বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন প্রকট আকার ধারন করেছে। গত ২৪ ঘন্টয় ভোলা জেলায় ৩৪৪ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭১৬ জন । এ ছাড়া গত ১ মাসে আক্রান্ত হয় ৩ হাজার ৮৯২ জন এবং  ৪ মাসে ৭ হাজার ৬৬৫ জন । প্রচন্ড গরমে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে প্রায় এক থেকে দেড় শত রোগী। এক সাথে এতো রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও ডাক্তারদের। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০টি শয্যার বিপরীতে এত রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের বারান্দার ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন বেশীরভাগ রোগী। হাসপাতালে ভিতরে দেখলে মনে হবে ১০০ শয্যার পুরো হাসপাতালটি এখন ডায়রিয়া হাসপাতালে পরিনত হয়েছে।

 ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় , পুরো হাসপাতালের বারান্দার প্রায় দুই পাশে শুয়ে আছেন শতাধিক ডায়রিয়া আক্রান্ত নারী-পুরুষ ও শিশুরা। ডায়রিয়া ওয়ার্ডের সামনে থেকে শুরু করে পুরুষ সার্জারী ওয়ার্ড ও পুরুষ মেডিসিন ওয়ার্ডের বারান্দার ফ্লোরে দুই সারিতে শুয়ে আছেন ডায়রিয়া রোগী। কেউ আবার যায়গা না পেয়ে রোগী আনা নেয়ার ট্রলিতেই শুয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপে হাসপাতালের বারন্দায়ও হাটার কোনো যায়গা নেই। মাত্র দুই জন নার্স এসকল রোগীদের সেবা দিচ্ছেন। এক সাথে এত রোগীর চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। তার পরও থেমে নেই। রোগীদের ঔষুধ, স্যালাইন ও ইনজেকশন পুশ করতে ছুটাছুটি করছেন তারা। থেমে নেই ওয়ার্ড বয় ও জাড়–দারও। ডাক্তার ও নার্সদের পাশাপাশি তারাও তাদের সাধ্যমত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজন সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. ইউছুফ জানান, তার স্ত্রী নাজমা বিবি ও ১০ বছর বয়সী ছেলে নুরনবী তিন দিন ধরে বমি ও ডায়রিয়ায় ভুগছে। অবস্থা খারাপ হওয়ায় সকালে তাদেরকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করানো হয়। সিট না পেয়ে মা-ছেলেকে হাসপাতালের বারান্দার ফ্লোরে রেখেই স্যালাইন দিচ্ছেন। বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. শাহিন জানান, তার স্ত্রী আমেনা বেগম ও তিন বছর বয়সী নাফিজ গত ছয় দিন ধরে বমি ও ডায়রিয়া আক্রান্ত। প্রথমে তাদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সেখানে যায়গা না পেয়ে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানেও সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তারা।
 ভোলা সিভিল সার্জন দপ্ত সূত্র জানান, সোমবার ডায়েরিতে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয় ১২৫ জন,দৌলতখানে ৩১ জন, বোরহানউদ্দিনে ৬২ জন, লালমোহনে ৩১ জন, চরফ্যাসনে ৫৯ জন,তজুমদ্দিনে ১৮ জন ও মনপুরায় ১৮ জন। আক্রান্তদের স্ব স্ব উপজেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ৭৬টি মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বলে সূত্র জানিয়েছে।

 ভোলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স জাকিনুর জানান, গত দুই মাস ধরে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত এক সপ্তাহ ধরে দৈনিক গড়ে প্রায়  এক থেকে দেড় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্যে নারী রোগীর সংখ্যা বেশী। ডায়রিয়া ওয়ার্ডে এত রোগীকে চিকিৎসা দিতে প্রতি সিপ্টে মাত্র দুই জন নার্স দেয়া হয়। দুই জন নার্স নতুন রোগী ভর্তি, ভর্তি রোগীদের ঔষুধ, স্যালাইন ও ইনজেকশন পুশ করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও ডায়রিয়া ওয়ার্ডে বেড কম থাকায় রোগীদের বারান্দার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ঔষুধ-স্যালাইল সরবরাহ রয়েছে।তবে রোগী বেড়ে যাওয়ায় আইভি স্যালাইন স্বল্পতা দেখা দিতে পারে। গরমের কারণে ডায়রিয়া বেড়েছে। আমাদের ডাক্তার ও নার্স পর্যাপ্ত চিকিৎসা সেবা দিচ্ছে।





চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...