অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় শালিশের বিষয়ে কথা বলতে যাওয়ায় দুই ভাইকে পিটিয়ে আহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২১ রাত ১১:১০

remove_red_eye

৬০০


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শালিশ মিমাংসার বিষয়ে কথা বলতে যাওয়ায় মোঃ ডালিম (২৭) ও মোঃ সাব্বির (১৮) নামে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রতনপুর গ্রামে এ ঘটনায় ঘটে। আহতরা ওই এলাকার মোঃ শাজাহানের দুই ছেলে।
আহত মোঃ ডালিম ও সাব্বির জানান, একই এলাকার তাদের প্রতিপক্ষ মাইনউদ্দিনের গ্রুপের সাথে ঝগড়া ও মারধনের বিষয়ে গত সোমবার (১২ এপ্রিল) স্থানীয়ভাবে শালিশ মিমাংসায় বসলেও কোন সমাধান হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় তাদের পাশ্ববর্তী মালেক মুন্সির কাছে গিয়ে শালিশ মিমাংশার বিষয়ে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মাইনউদ্দিনের নেতৃত্বে শামিম, কাজল, মহসিন ও হনুফা বেগম লাঠি ও রড দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশ ও মাথায় আঘাত  করে। পরে তাদের পরিবারের সদস্যরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত মাইনউদ্দিন জানান, এ ঘটনায় উভয় গ্রুপের লোকজন আহত হয়েছেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।