অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা হাসপাতালে খুব শীঘ্রই চালু হচ্ছে আইসিইউ ইউনিট

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২১ রাত ১১:১৩

remove_red_eye

৭৩৭

হাসনাইন আহমেদ মুন্না  : করোনা আক্রান্ত  রোগীর নিবির সেবা নিশ্চিত করার জন্য দ্বীপজেলা ভোলার  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড ও ভেন্টিলেটর চালু হতে যাচ্ছে। আজ সোমবার দুপুরে একটি কাভারভ্যান ট্রাক যোগে ৩ টি আইসিইউ বেড, ৩ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ৩ টি  ভেন্টিলেটারসহ চিকিৎসা সেবার  জরুরী এই সরঞ্জাম ভোলায় এসে পৌছিয়েছে। খুব শিগ্রই আইসিইউ ইউনিট চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্তাবায়ক ডা: মো: সিরাজউদ্দিন । এতে করে করোনায় আক্রান্ত গুরুতর রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।

ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তত্ববধায়ক ডা: সিরাজুল ইসলাম জানান, ভোলা হাসপাতালে জন্য ১০ টি আইসিইউ, ১০টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ১০ টি  ভেন্টিলেটার  কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কাছে চাহিদা পত্র পাঠানো হয়। ওই চাহিদার বিপোরীতে ৫টি করে আইসিইউ, হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ভেন্টিলেটার বরাদ্ধ হয়।  ভোলা থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ স্বাস্থ্যবিভিাগের একটি টিম আইসিইউ, হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ভেন্টিলেটার আনতে ঢাকায় যান। কিন্তু স্টোকে মালামাল কম থাকায় তখন তাদেরকে ৫টির বদলে ৩টি করে আইসিইউ, হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ভেন্টিলেটার সহ অন্যান্য সরঞ্জাম দিয়েছে। যদি পরে দেয়া হয় তা হলে আনা হবে। ইতোমধ্যে আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু আছে। তিনি আরো জানান, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের  সংসদ সদস্য তোফায়েল আহমেদ’র একান্ত প্রচেষ্টায় দ্রæত আইসিইউসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে।
 
হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানান, তাদের ডাক্তার সংকট রয়েছে। তার পরও ভোলায় যে চিকিৎসক নার্স রয়েছে তাদেরকে প্রশিক্ষন দিয়ে আইসিইউ ইউনিট চালু করা হবে। তবে কবে নাগাদ চালু হবে তা নিদিষ্ট করে বলতে পারেননি। অন্যদিকে ভোলা হাসপাতালের নতুন ২৫০ শয্যার ভবনে করোনা ইউনিটের জন্য এর আগে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হয়। জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হবে। এর মাধ্যমে করোনায় মুমর্ষ রোগীরা উপকৃত হবে। করোনা সংকট কেটে গেলে সাধারণ রোগীরাও এর সুফল ভোগ করবে। চলতি সপ্তাহের মধ্যেই এসব চালু করা হবে বলে আশা করেন জেলার প্রধান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালুর খবরে আনন্দ প্রকাশ করেছে ভোলাবাসী। এদিকে আইসিইউ বেড দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ও  সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...