অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে শিশু নির্যাতনের অভিযোগে গৃহবধূকে নির্যাতন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬৭৩

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন আসলামপুর ৭ নং ওয়ার্ডে শিশুকে মারধর করার অভিযোগ উঠিয়ে  শ্বশুরবাড়িতে এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত গৃহবধূ নাসিমা জানান, আমার শ্বশুর বাড়ি ও আমার পিতার বাড়ি পাশাপাশি। গত ১৮ এপ্রিল আমার চাচা শ্বশুর নুরনবী ফরাজীর ছেলে নিহাদ(৮) কে আমার পিতা শাহজাহান সরদার আমার পৈত্রিক  ঘরে চুরি করতে প্রবেশ করছে সন্দেহে আটক করে আমার চাচি শাশুড়ি শাহিনা বেগম(নিহাদের মা)এর হাতে তুলে দেয়।
পরবর্তীতে এ বিষয়কে কেন্দ্র করে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করে এ সময় আমার স্বামী রিয়াজ বাজারে অবস্থান করে। নিহাদের চাচী তাসনুর বেগম জানান, গত রবিবার (১৮ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে হঠাৎ পার্শ্ববর্তী  শাহজাহান সরদার এর বাড়িতে হৈচৈ শুনে গিয়ে দেখতে পাই  শাহজাহান সরদার এর ঘরে নিহাদ দুই হাত বাঁধা ঝুলানো অবস্থায় কাঁদছে। আমরা নিহাদকে সেখান থেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে নিহাদের কাছ থেকে জানতে পারি, ঘুড়ি খুজতে সে শাহজাহান সরদারের বাড়িতে গেলে শাজাহান সরদার তাকে হাত মুখ বেধে ঝুলিয়ে মারে। পরে তার ঘোঙ্গানি শুনে নাহিদের বোন চিৎকার দেয়।
এই বিষয়ে শাহজাহান সরদার বলেন, আমার ঘরে পোশাকের পকেট থেকে প্রায়ই টাকা চুরি হয়। ঘটনার দিন আমি মাঠ থেকে এসে দেখি নাহিদ আমার ফাকা ঘরে অবস্থান করছে আমি তাকে কেন ঘরে প্রবেশ করেছে জিজ্ঞেস করলে উত্তর দিতে না পারায় চুরির সন্দেহে রশি দিয়ে বেধে তার মাকে খবর দেই। তাৎক্ষণিক নাহিদের মা এসে তাকে নিয়ে যায়।
এখন তারা আমার নামে মিথ্যা কথা বলছে। এবং এ বিষয়কে কেন্দ্র করে ২০এপ্রিল নিহাদের চাচা জাহাঙ্গীর ফরাজী(আমার মেয়ে নাসিমার শশুর)  ও তার ভাই এবং স্ত্রীরা মিলে আমার মেয়েকে তার স্বামীর অনুপস্থিতিতে বেধড়ক মারধর করে।
 জাহাঙ্গীর ফরাজী তার ছেলে রিয়াজ পুত্রবধূ নাসিমাকে মারধর করেছে মর্মে স্বীকার করলেও নিজের ও পরিবারের সদস্যদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।
এ বিষয়ে উভয় পক্ষ থেকে চরফ্যাশন থানায় পৃথক পৃথকভাবে অভিযোগ করা হয়েছে বলে জানা গেলেও তদন্তকারী অফিসার এস আই নাজমুল হোসেন সাংবাদিকদের কোন তথ্য দিতে রাজি হননি।
                   
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...