বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২১ রাত ১০:৩৪
৭১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবীতে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর রোডে জাহাঙ্গির প্লাজা,তালুকদার ভবন,রানী প্লাজা,জিয়া সুপার মার্কেট এর শতাধিক ব্যবসায়ীরা এই কর্মসুচী পালন করেন।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গতবছর করোনায় লকডাউন থাকায় ভোলার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। ব্যাংক ঋণ, স্বর্ণলংকার বন্ধক ও সুদে টাকা এনে ঈদকে সামনে রেখে ব্যবসায় বিনিয়োগ করেছেন। লকডাউনে মার্কেট বন্ধ রাখায় আমাদের ঋণ এর ভোজা দিন বেড়েই চলছে। এবারও লকডাউনের অজুহাতে মার্কেট বন্ধ থাকলে সবাইকে পথে বসতে হবে। চৌধুরী প্লাজার শপিং কর্নার এর কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান জিতু বলেন, গত বছর পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ ছিল। কোনো ব্যবসা করতে পারেননি। এবারো পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ রাখা হলে বড় ধরনের লোকসান গুনতে হবে ছোট-বড় ব্যবসায়ীদের। গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই নতুন এই পরিস্থিতি পথে বসিয়ে দেবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মার্কেট খুলে দেয়ার দাবী জানান তারা।
পরে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত