অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আরো ৩৭০ জন ডায়েরিয়াতে আক্রান্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬৬৩

হাসপাতালে সিট  না পেয়ে রোগীদের  দুর্ভোগ চরমে
বাংলার কণ্ঠ প্রতিবেদক \  ভোলায় ডায়েরিয়া  প্রকট আকার ধারন করেছে। দিন যতো যাচ্ছে করোনার সাথে পাল্লা দিয়ে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা ক্রমাগত ততই বাড়ছে। বুধবার ভোলা সিভিল সার্জন দপ্তরে হিসাবে  গত ২৪ ঘন্টায় ভোলা জেলায় আরো ৩৭০ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এনিয়ে গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০৩৪ জন । এ ছাড়া গত ১ মাসে আক্রান্ত হয় ৪ হাজার ৪৬৪ জন এবং  ৪ মাসে ৮ হাজার ৪৬০ জন ।  মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৮ জন। এমন পরিস্থিতিতে হাসপাতালেও রোগীদের সিট মিলছে না। করোনা মহামারির মধ্যে হাসপাতালে গাদাগাদি করে যে যেভাবে পারছে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে বাধ্য হয়ে।এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
সংশ্লিষ্ট সূত্র জানান, প্রচন্ড গরমে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে প্রায় এক থেকে দেড় শত রোগী। এক সাথে এতো রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও ডাক্তারদের। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০টি শয্যার বিপরীতে এত রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন বেশীরভাগ রোগী। মাত্র দুই জন নার্স এসকল রোগীদের সেবা দিচ্ছেন। এক সাথে এত রোগীর চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তারা।
ভোলা সিভিল সার্জন দপ্তরের ডায়রিয়ার প্রতিবেদনে  জানা গেছে, বুধবার ডায়েরিতে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯ জন। এছাড়া দৌলতখানে ৩১ জন, বোরহানউদ্দিনে ৬৭ জন, লালমোহনে ৩২ জন, চরফ্যাসনে ৫৬ জন,তজুমদ্দিনে ১৯ জন ও মনপুরা উপজেলায় ১৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের স্ব স্ব উপজেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ৭৬টি মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বলে সূত্র জানিয়েছে।
ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, এখন পর্যন্ত ডায়রিয়াতে ঔষধের সংকট হয়নি। এ রকম যদি চলতে থাকে তা হলে সংকট হতে পারে। আগামী ১০/১৫ দিন পর্যন্ত  ভোলা জেলায়  রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ঔষুধ-স্যালাইল সরবরাহ রয়েছে। তবে এর পর যাতে স্যালাইনের সংকট না হয় তার জন্য প্রস্তুতি নিচ্ছেন ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...