অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা পালিয়ে বেড়াচ্ছেন নীরিহ গ্রামবাসী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২১ রাত ১০:৫৭

remove_red_eye

৬৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার সদুরচর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিকে লকডাউন অপর দিকে রমজান। এম পরিস্থিতিতে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন নীরিহ গ্রামবাসী।
গত ১৮ এপ্রিলে দায়ের করা এজাহারে বলা হয়, ১২ এপ্রিল রাত ১০টার দিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুর চর গ্রামে মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল হাইর আপন ভাই আব্দুল মন্নান, ভাতিজা ইব্রাহিম এবং ভাতিজার বন্ধুবান্ধব অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে আব্দুল হাইর দখলীয় জমি থেকে ৫টি রেইন্ট্রি গাছ মূল্য ২৫ হাজার টাকা, ৪টি শিশু গাছ মূল্য ২০ হাজার টাকা এবং ২ লক্ষা টাকার ১শত পিকআপ মাটি কাটিয়া নিয়া যায়। এ সময় আসামীরা আব্দুল হাইর জমিতে কলা গাছ লাগানোর চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আসামীরা আব্দুল হাই ও তার স্ত্রীকে মারধর করে, স্ত্রীর শ্লীলতাহানী করে এবং স্ত্রীর গলায় থাকা ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
গতকাল সরেজমিনে গেলে বাদি আব্দুল হাই সাংবাদিকদেরকে কেটে নেয়া গাছের কোন গোড়ার চিহ্ন দেখাতে পারেনি। এ ছাড়া দেখাতে পারেনি ১শ পিকআপ ভরে ২ লাখ টাকার মাটি কেটে নেয়ার চোন চিহ্ন। এ সময় তিনি সাংবাদিকদেরকে টাকা দিয়ে ম্যনেজ করার চেষ্টা করেন এবং বলেন মামলা মোকদ্দমা এমন মিথ্যাই দিতে হয়।
অপর দিকে পুলিশের ভয়ে পালিয়ে থাকা আসামীদের দেখা মিলেনি। তবে গ্রামের নারী পুরুষ এবং শিশুরা জানান, আব্দুল হাই ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি এলাকার অনেক মানুষের জমি আত্মসাতের পায়তারা করছেন। বহু মানুষের সাথে গায়ে পড়ে ঝামেলা করছেন। একই ভাবে প্রায় ৩৫ বছর দখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে আপন ছোট ভাই আব্দুল মান্নানকে উৎখাতের উদ্দেশ্যে বিরোধ বাধিয়েছেন। ওই বিরোধকে কেন্দ্র করে আব্দুল হাই আপন ভাই ও ভাতিজাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৪৫ হাজার টাকা মূল্যের গাছ কাটার কোন ঘটনা ঘটেনি। মাটিও কেটে নেয়নি কেউ। উল্টো আব্দুল হাই কয়েকদিন আগে রাতের আধারে আব্দুল মান্নানের লাগানো শতাধিক গাছের চারা কেটে ফেলেছে। গ্রামবাসীরা আরও জানান, আব্দুল হাই ওই গ্রামের আরও বেশ কয়েক জনের জমি গ্রাসের পায়তারা করছে। এ জন্য তাদের নামেও এ পর্যন্ত বেশ কয়েটি মামলা দিয়েছে। প্রায় প্রতি দিনই পুলিশ এসে মামলায় উল্লেখিত আসামীসহ অজ্ঞাত আসামীদেরকে খোঁজ করে। তাই পুলিশের ভয়ে এখন গ্রামের বেশ কয়েকজন পুরুষ এখন পালিয়ে বেড়াচ্ছেন।
আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো: ইউসুফ জানান, লকডাউনের কারণে আদালতের কার্যক্রম সীমিত। তাই এখন স্বেচ্ছায় হাজির হওয়ার সুযোগ না থাকায় পালিয়ে বেড়ানো ছাড়া উপায় নেই।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...