অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় আরো ২০ জন করোনায় আক্রান্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২১ সকাল ১১:৫৩

remove_red_eye

৫৯৩

মোট আক্রান্ত ১৬৩৪  মৃত্যু ১৯ জন সুস্থ ১১৩০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় গত ২৪ ঘন্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষায় আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৬৩৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া সুস্থ হয়েছে ১১৩০ জন। ভোলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র আজ এ তথ্য নিশ্চিত করেছে।  সিভিল সার্জন দপ্তর সূত্র আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায়  ২০ জন। আক্রান্তদের মধ্যে ২৯ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে । বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।