অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীরের সহধর্মিনীর ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২১ রাত ১২:২৮

remove_red_eye

৫৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলা সরকারি শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীরের সহধর্মিনী মিসেস ফরিদা বেগম ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার ভোর রাতে  তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত কয়েক দিন আগে ভোলায়  তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। শনিবার বিকালে ভোলা চরনোয়াবাদ চৌমোহনী এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন ভোলা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইস্রাফীল, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ডায়বেটিক সমিতির সম্পাদক বন্ধুজন পরিষদের সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান , সাবেক পৌর কাউন্সিলর মোঃ বশির ও দৈনিক বাংলার কণ্ঠ পরিবার। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমায়র আতœার মাগফেরাত কামনা করেন।