অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় করোনয় ক্ষতিগ্রস্ত ও দুস্থ এক হাজার পরিবার পেলো মানবিক সহায়তা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২১ রাত ১১:৫৭

remove_red_eye

৬৯২



হাসনাইন আহমেদ মুন্না : জেলায় লকডাউন চলাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় শহরের গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক হাজার মানুষের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি মশুর ডাল, স্যাভলন সাবান ও মাস্ক ছিলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান ।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, আজকের সহায়তা পেয়েছে বাসশ্রমিক, লঞ্চশ্রমিক, মুচি, হিজরা, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন অসহায় মানুষ, যারা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় এই সহায়তা কার্যক্রম চালু করা হবে।








সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...