বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:০২
৯১৫
বিশেষ প্রতিনিধি : ভোলায় করোনা ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন ও দরিদ্র্য মানুষদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে এসেছেন সাবেক পৌর কাউন্সিলর ইব্রাহিম খোকন। বর্তমানে জনপ্রতিনিধ না হয়েই তিনি তার মানবিক দ্বায়বোধ নিয়ে রবিবার সকাল থেকে এলাকার ৬শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, চিনিসহ ১০ টি আইটেমের খাদ্য সামগ্রি প্যাকেট পৌঁছে দিচ্ছেন। ইব্রাহিম জানান, তিনি গত নির্বাচনে প্রার্থী হন নি। এখন পৌর কাউন্সিলর নন। গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় তিনি পৌর কাউন্সিলর ছিলেন। ওই সময়ও তিনি টানা ৪ মাস এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন । প্রতিদিন নিজে খাদ্য সামগ্রি নিয়ে ছুটে যেতেন মানুষের ঘরে ঘরে। তার একটাই শ্লোগান ছিল, আপনারা ঘরে থাকুন। আমি ও আমরা খাদ্য নিয়ে আসব। এবারও জনপ্রতিনিধির দায়েত্বে না থাকলেও করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হলে বসে থাকতে পারেন নি। ইব্রাহিম বলেন, এ কাজটি সকলের করা প্রয়োজন। যাদের অর্থ আছে, সামর্থ আছে তারা কেন করবেন না। এটা কোন ভোটের রাজনীতি নয়। মানবিক কর্তব্য। এদিকে ইব্রাহিম খোকনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বর্তমান পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান। একই সঙ্গে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, ভোলার নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত