অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ডায়রিয়াতে ২৪ ঘন্টায় আরো ৩৩৮ জন হাসপাতালে ভর্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:১০

remove_red_eye

৬৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় ডায়রিয়ার প্রকোপ চরম আকার ধারন করেছে। গত এক সপ্তাহে আক্রন্ত হয়েছে ২ হাজার ৪৭৮ জন। সপ্তাহজুড়ের প্রতিদিন গড়ে প্রায় ৪শ' করে রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।  গত ২৪ ঘন্টায় ভোলা জেলার ৭ উপজেলার হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৩৩৮ জন। রবিবার ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে শয্যা সংকটের কারনে  হাসপাতালের বারান্দা আর মেঝেতে রেখে চিকিৎসা নেয়া রোগিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হর্ঠাৎ করে  ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে  যাওয়ায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় সঠিক সেবা দিতে পারছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছে সেবাবিঞ্চত রোগিরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ১২৪, দৌলতখান ৩৯, বোরহানউদ্দিন৩২, লালামোহন ৩৪, চরফ্যাসন ৫২, তজুমদ্দিনে ৩৫ ও মনপুরায় ২২ রোগী ভর্তি হয়েছে। গত একমাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৮৯ জন। এছাড়াও গত ১ জানয়ারি হতে শনিবার ২৪ এপ্রিল পর্যন্ত আক্রন্ত হয়েছে ৯ হাজার ৮৯৯ জন ও সুস্থ হয়েছে ৯ হাজার ৫৭৬ জন।
এদিকে ডায়েরিয়া মোকাবেলায় জেলা স্বাস্থ বিভাগের ৭৬টি টিম কাজ করছে বলে সিভিল সার্জন দপ্তর জানিয়েছে। এছাড়া আইভি স্যালাইন মজুদ রয়েছে ১০০০ সিসি ১৭ হাজার ৬০০টি ও ৫০০সিসি ৪ হাজার ১০০টি।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...