বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:১০
৭৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় ডায়রিয়ার প্রকোপ চরম আকার ধারন করেছে। গত এক সপ্তাহে আক্রন্ত হয়েছে ২ হাজার ৪৭৮ জন। সপ্তাহজুড়ের প্রতিদিন গড়ে প্রায় ৪শ' করে রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলা জেলার ৭ উপজেলার হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৩৩৮ জন। রবিবার ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে শয্যা সংকটের কারনে হাসপাতালের বারান্দা আর মেঝেতে রেখে চিকিৎসা নেয়া রোগিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হর্ঠাৎ করে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় সঠিক সেবা দিতে পারছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছে সেবাবিঞ্চত রোগিরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ১২৪, দৌলতখান ৩৯, বোরহানউদ্দিন৩২, লালামোহন ৩৪, চরফ্যাসন ৫২, তজুমদ্দিনে ৩৫ ও মনপুরায় ২২ রোগী ভর্তি হয়েছে। গত একমাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৮৯ জন। এছাড়াও গত ১ জানয়ারি হতে শনিবার ২৪ এপ্রিল পর্যন্ত আক্রন্ত হয়েছে ৯ হাজার ৮৯৯ জন ও সুস্থ হয়েছে ৯ হাজার ৫৭৬ জন।
এদিকে ডায়েরিয়া মোকাবেলায় জেলা স্বাস্থ বিভাগের ৭৬টি টিম কাজ করছে বলে সিভিল সার্জন দপ্তর জানিয়েছে। এছাড়া আইভি স্যালাইন মজুদ রয়েছে ১০০০ সিসি ১৭ হাজার ৬০০টি ও ৫০০সিসি ৪ হাজার ১০০টি।
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত