অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

করোনা আক্রান্ত হয়ে ভোলার আরো এক নারীর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:১২

remove_red_eye

৯৫২

নতুন আক্রান্ত ১৯   মোট মৃত্যু ২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজা বেগম (৬৫)। তিনি সদর উপজেলার কানাই নগর গ্রামের বাসিন্দা। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ভোলা জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরো ১৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৪ জন।   এ তথ্য  রবিবার রাতে ভোলা সিভিল সার্জন দপ্তর নিশ্চিত করেছেন।
সূত্র আরো জানান, রবিবার ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ৫ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ১ জন ও চরফ্যাসন উপজেলার ১০ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। এদিকে আক্রান্তদের মধ্যে ৩১ জন  ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছে। বাকীরা  নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...