বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মে ২০২১ রাত ১১:০৪
৮৮৪
এইচ আর সুমন : ভোলার বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, নাট্যকার, সমাজসেবক ও সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ই মে ) মোশারেফ হোসেন শাজাহানের পরিবারের পক্ষ থেকে সকালে আলিয়া মাদ্রাসায় কবর জিয়ারত,কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভোলা
জেলা বিএনপি'র আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বাদ যহুর আলীয়া মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা ফজলুল করীম।
দোয়া মাহফিলে মোশারেফ হোসেন শাজাহানের রুহের মাগফেরাত কামনা ও মোশারেফ হোসেন শাজাহানের পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং সারাদেশের যারা করোনাভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোশারফ হোসেন শাজাহান ফুসফুস ও শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের ৫ই মে এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত