অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই মে ২০২১ রাত ১১:৩৩

remove_red_eye

৬০৪

অচিন্ত্য মজুমদার \ ভোলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মোঃ রিপন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সি বাড়ি সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কৃষক রিপন মাঠ থেকে তার গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহত কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...