অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার রাজাপুরে জমি দখলের অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:১৭

remove_red_eye

৫৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে ৩ একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মোঃ শাজাহান ওরফেপ সাজু’র বিরুদ্ধে। জমির প্রকৃত মালিকরা জমি কাছে গেছে তাদের খুন ও গুমের হুমকী দেওয়া হচ্ছে। তাই নিরুপায় হয়ে জমির মালিক এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জমির মালিক রাকিব উদ্দিন অমি অভিযোগ করে জানান, তার পিতা মৃত মোঃ মহিউদ্দিন আহম্মেদ মিল্টন দক্ষিণ রাজাপুর মৌজার ১১৭০ ভোঃ/৬৬-৬৭ নং বন্দোবস্ত কেসের মাধ্যমে প্রাপ্ত ৭০৪৯/১৬ নং দাগের ৩ একর জমি বরাদ্দ পান। তার পিতা জীবিত থাকা অভস্থায় ওই জমি ভোগ দখল করেন। পিতার মৃত্যু পর র্দীঘ দিন তারা ওই জমির কাছে জাননি। এ সুযোগে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মোঃ শাজাহান অরুপে সাজু জোরপূর্বক জমি দখল করেন। সাজুকে এ বিষয়ে জিজ্ঞাস করলে সে জমি মেপে নিতে বলে। পরে আমি ১৭ ডিসেম্বর-২০ সালে ভোলা জেলা প্রশাসকের কাছে জমির সিমান বিরোধ এরাতে একটি আবেদন করি। জেলা প্রশাসকের নির্দেশে এবছর গত ২৪ ফেব্রæয়ারি ভোলা সদর উপজেলার সহকারী কশিশানার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান ঘটনাস্থলে গিয়ে আমাকে জমি মেপে বুঝিয়ে দেন। এবং ভূমিদস্যু শাজাহানকে জমি দখল মুক্ত করতে নির্দেশ দেন। কিন্তু সরকারি আদেশ উপেক্ষা করে শাজাহান জোরপূর্বক এখন জমি দখল করে আছেন।
তিনি আরো অভিযোগ করে বলেন, আমাদের ওই জমিতে বাবা অনেক গাছ লাগিয়েছেন এবং পুকুরে আমরা মাছ চাষ করি। কিন্তু ভূমিদস্যু শাজাহান আমাদের গাছ কেটে বিক্রি করে দেয় এবং পুকুরের মাছ ধরেও বিক্রি করে দেয়। এবং তিনি স্থানীয় জাকির জাগিরদার, তাজল ইসলাম, বারেক মাতাব্বর, দুলু মুন্সি, লালু মুন্সির থেকে টাকা নিয়ে জমি করার কথা বলে তার ওই জমিতে ঘর তুলে দেয়। আমরা বাঁধা দিলে সে আমাকে খুন করে লাশ গুম করে এবং তার মেয়ে রুমাকে দিয়ে মিথ্যা নারী নির্যাতন ও ধর্ষণ মামলার হুকমী দেয়। শাজাহান অরুপে সাজু স্থানীয় প্রভাবশালী একজন ভূমিদস্যু। তার কয়েকটি ডাকাত বাহিনী রয়েছে। যারা রাতে সুযোগ বুঝে নদীতে ডাকাতি করে এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...