বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২১ সকাল ১০:৫৭
৭১৫
চির পরিচিত দৃশ্য মুসল্লিদের হাত মেলানো ও কোলাকুলি হয়নি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশনা মেনে ভোলায় মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবার কোন ঈদগায়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে ভোলা মহানপট্রি ক্যায়মুদ্দিন ব্যাপারী (বড় মসজিদ) জামে মসজিদ,সকাল ৮টায় ভোলা ঈদগাহ জামে মসজিদে, হাটখোলা জামে মসজিদ, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ,সাড়ে ৮ টায় নতুন বাজার কোর্ট জামে মসজিদে, সদর উপজেলা পরিষদ জামে মসজিদে, সকাল সোয়া ৮টায় বিল্লা জামে মসজিদে, সকাল ৯ টায় খলিফাপট্রি জামে মসজিদ, ভোলা স্টেডিয়াম জামে মসজিদসজ জেলার ৭ উপজেলার সকল জামে মসজিদে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় লালমোহন পৌর ১নং ওয়ার্ডস্থ হাজী নুরুল ইসলাম চৌধুরী কওমি মাদ্রাসার মসজিদে ঈদের নামাজ আদায় করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য্য নুরুন্নবী চৌধুরী শাওন। সকাল সাড়ে ৮ টায় ভোলা দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে ভোলা-২ আসনের সংসদ সংসদ সদস্য ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী কোর্ট জামে মসজিদে ও ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ভোলা ঈদগাহ জামে মসজিদ ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের জন্য দেয়া করা হয়েছে।
তবে ঈদের নামাজ শেষে চির পরিচিত দৃশ্য মুসল্লিদেও হাত মেলানো ও কোলাকুলির দৃশ্য এবার ছোখে পড়েনি। করোনা সংক্রমণ রোধে সরকারের স্থাস্থ্যবিধি মেনে এ থেকে বিরত থাকেন মুসল্লিরা।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক