বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মে ২০২১ রাত ১১:০২
৪৮৮
ভোলা-লক্ষীপুর রুটে বন্ধ করা যাচ্ছে না অবৈধ নৌযান
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা ফেরিঘাটে ঈদের ৪ দিন পরও মঙ্গলবার সকালে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ আরো বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম ল²ীপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে আসা শতশত যাত্রী ঘাটে ফেরি আসতে বিলম্ব হওয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে। কিন্তুু এসব যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব তো দূরের কথা,অনেক যাত্রীই মুখে ছিল না মাস্ক। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একটি ফেরি আসা মাত্রই কে কার আগে উঠবে তার জন্য যাত্রীরা হুমরি খেয়ে পরে। যাত্রীদের সামাল দিতে গিয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে হিমশিম খেতে দেখা যায়। ভোলা-ল²ীপুর রুটে মাত্র ৪ টি ফেরি চলাচল করলেও ছাড়ার নির্দিষ্ট কোন টাইম টেবিল না থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।
এদিকে মঙ্গলবার কোস্টগার্ড জোরালো তৎপরতার কারণে ইলিশা ফেরিঘাট থেকে লক্ষীপুর উদ্দেশ্যে ট্রলার ছাড়তে পারেনি। তবে ফেরিঘাটের কাছে মৎস্য ঘাট থেকে যাত্রী বোঝাই করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোন দিয়ে ল²ীপুর যাত্রী পারাপার করেছে। কিন্তু যাত্রীদের জিম্মি করে তিনগুণ ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু কোন ট্রলার বা চালককে আটক করা হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভোলা পূর্ব ইলিশা সদর নৌ থানার ইনচার্জ মো: সাঈদ হোসেন জানান, তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু যাত্রী ট্রলারের পারাপার করলেও অধিকাংশ যাত্রী ফেরিতে যাচ্ছে। অবৈধ নৌ যান বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক