অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ট্রাক ও বোরাকের সংর্ঘষে নিহত ১,আহত ৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মে ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৬৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বোরাকের মুখোমূখি সংর্ঘষে মোঃ নুরে আলম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় বােরাকে থাকা আরো ৫ জন যাত্রী হয়েছেন।
নিহত নূরে আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে। এবং আহত বোরহানউদ্দিন উপজেলার ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ মে ) রাত ১১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের লাল দিঘির পাড় এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট থেকে বোরাকটি ৭/৮ জন যাত্রী নিয়ে উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকার উদ্যেশে রওনা হয়। পরে পশ্চিয়ার লাল দিঘির পাড় এলাকায় আসলে চরফ্যাশন থেকে কাঁচামাল বোঝাই দ্রæত চালিত ট্রাকের সাথে বোরাকের মুখিমূখি সংর্ঘষ হয়। এতে বোরাকে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। ওই সময় স্থানীয়রা ছুঁটে এসে তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আলম নামে এক যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া বাকী যাত্রীরা বর্তমানে সেখানে চিকিৎসাধিন রয়েছেন।
 বোরহানউদ্দিন থানার এস আই মোঃ মোস্তফা মনিরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে  পৌঁছে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছি। তবে ট্রাকের ড্রাইভার ও হেলফার ঘটনার পরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...