অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ৭০৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৬২৭

৩ লাখ ১৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া হবে

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ১৩ হাজার সেচ্ছাসেবক মাঠে কাজ করবে। একইসাথে সাধারণ মানুষকে নিরাপদে নেয়ার জন্য ৭০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখানে মোট ৫ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ঝুঁিকপূর্ণ ৪০ টি স্পট নির্ধারণ করা হয়েছে। যেখান থেকে ৩ লাখ ১৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া হবে।  রোববার বিকাল সাড়ে ৪ টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় মোট ৭৬ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে স্যালাইন, ঔষুধসহ অন্যান্য ব্যবস্থা। জেলায় একটি ও সকল উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা থাকবে। এখান থেকে ঝড়ের সব ধরনের তথ্য পাওয়া যাবে। দুর্যোগকে কেন্দ্র করে কেউ যদি গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে সরকারি সকল দফতরের কর্মকর্তা ও স্টাফদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।
সভায় আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সূপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েত উল্লাহ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপুসহ অন্যরা।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...