হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৫শে মে ২০২১ রাত ১০:০২
৫৩২
হাসনাইন আহমেদ মুন্না : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে জেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে ভোলা বিআইডবিøউটিএ কতৃপক্ষ। ভোলা-ঢাকা, ভোলা-বরিশাল, ইলিশা-মজুচৌধুরীর হাটসহ অভ্যন্তরীণ নৌ রুটের সকল নৌযানকে পরবর্তী রিদের্শনা না দেওয়া পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে একই কারণে বন্ধ করে দেয়া হয়েছে ভোলা-লক্ষিপুর রুটের ফেরি চলাচল।
ভোলা বিআইডবিøউটিএ’র সহকারী পরিচালক মো: কামরুজ্জামান জানান, মঙ্গলবার ভোলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকায় যাওয়ার জন্য ২৩ লঞ্চ প্রস্তুত ছিলো। কিন্তু দূর্যগপূর্ণ আবাহাওয়ার কারণে নদী উত্তাল রয়েছে। তাই এসব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোলা-বরিশাল, ইলিশা মজু চৌধুরীর হাট, ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া, তজুমদ্দিন থেকে মনপুরা রুটের সহ সকল লঞ্চ বন্ধ থাকবে পরবর্ত নির্দেশনা না আসা পর্যন্ত।
ভোলা লক্ষিপুর ফেরি সার্ভিসের মেরিন অফিসার হারুন অর রশিদ বলেন, ইতোমধ্যে আমরা এই রুটের ৩টি ফেরি বন্ধ করে দিয়েছি। ফেীরগুলো লক্ষিপুর সাইডের নিরাপদ অবস্থানে রয়েছে। ভোলা থেকে কনকচাপা লক্ষিপুরের উদ্দেশ্যে সন্ধ্যা ৬ টায় ছেড়ে গেছে। সেটিও একইস্থানে রাখা হবে। আবহাওয়া উন্নত না হওয়া পর্যন্ত ফেরি চলাচলা স্বাভাবিক হবেনা বলে জানান তিনি।
সকাল থেকেই ভোলায় ঝড়ো বাতাশ ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। নদীতে স্বাভাবিকের চাইতে অতিরিক্ত জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। চরফ্যাসন, মনপুরাসহ বেশ কিছু এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জোয়ার আসলেই পানিবন্ধী হয়ে পড়ছে কয়েক হাজার পরিবার। ঝুঁিকপূর্ণ এলাকার জনসাধারণকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক