হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৭শে মে ২০২১ রাত ১১:০৯
৬৪৫
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রায় ৪ হাজার ৩ শত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে অধিকাংশ বাড়ি-ঘরেরই আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া অতি জোয়ারের পানির ¯্রােতে প্রায় ২ হাজার গরু মহিষ নিখোঁজ রয়েছে। মনপুরায় ৬৫৪টি পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে জোয়ারে। এখোনো নি¤œাঞ্চলের ২৩ টি চরে প্রায় ৬০ হাজার মানুষ জোয়ারে পানি বন্ধী থাকতে হচ্ছে। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সুখনো খাবার দেয়া হচ্ছে। এছাড়া ঝড়ে নিহত ২ জনের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দ্বায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: মোতাহার হোসেন সকালে জানান, ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘরের মধ্যে অধিকাংশই কাঁচা। জোয়ারের তীব্র ¯্রােতে ঘরের নিচের মাটি সরে গিয়ে ঘর পড়ে গেছে, আবার বাতাশে টিনের চাল উড়ে গেছে। ঝড়ে সবচে বেশি ক্ষতি হয়েছে মনপুরায়। এই উপজেলায় ৪ হাজার ৬০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৩৭’শ ৪০ টি হচ্ছে আংশিক। এছাড়া লালমোহনে ৬০, চরফ্যসনে ১৭০ ও বোরহানউদ্দিনে ২২০ টি ঘরের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তিনি আরো বলেন, তজুমদ্দিন উপজেলায় ঝড়ে ১২’শ মহিষ ও ৮’শ গরু হাড়িয়ে গেছে। মনপুরা উপজেলায় ১ কিলোমিটার পাকা রাস্তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। কাঁচা সড়ক ২৫ কিলোমিটার। এছাড়া ২টি ব্রীজ কালভার্ট ও ১টি মসজিদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পানিবন্ধীদের জন্য ৩৭’শ ৫০ প্যাকেট সুখনো খাবারের বরাদ্দ এসেছে। ক্ষয়ক্ষতির তালিকা এখানো চলছে বলে জানান তিনি।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলায় অতি জোয়ারের পানিতে ১০০ টি পুকুর ও ঘেরের মাছ ভেশে গেছে। ১ কিলোমিটার ভেরিবাঁধের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ২’শ মিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতি হয়। গতকাল থেকেই ক্ষতিগ্রস্থ বাঁধের কাজ চলছে। এই উপজেলায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তার আংশিক ক্ষতি হয়।
এদিকে উপকূলের এই জেলায় সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে মেঘনা নদী।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক