অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঝড়ে প্রায় প্রায় সাড়ে ৪ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৭শে মে ২০২১ রাত ১১:০৯

remove_red_eye

৬৫৭

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রায় ৪ হাজার ৩ শত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে অধিকাংশ বাড়ি-ঘরেরই আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া অতি জোয়ারের পানির ¯্রােতে প্রায় ২ হাজার গরু মহিষ নিখোঁজ রয়েছে। মনপুরায় ৬৫৪টি পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে জোয়ারে। এখোনো নি¤œাঞ্চলের ২৩ টি চরে প্রায় ৬০ হাজার মানুষ জোয়ারে পানি বন্ধী থাকতে হচ্ছে। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সুখনো খাবার দেয়া হচ্ছে। এছাড়া ঝড়ে নিহত ২ জনের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দ্বায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: মোতাহার হোসেন সকালে জানান, ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘরের মধ্যে অধিকাংশই কাঁচা। জোয়ারের তীব্র ¯্রােতে ঘরের নিচের মাটি সরে গিয়ে ঘর পড়ে গেছে, আবার বাতাশে টিনের চাল উড়ে গেছে। ঝড়ে সবচে বেশি ক্ষতি হয়েছে মনপুরায়। এই উপজেলায় ৪ হাজার ৬০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।  এর মধ্যে ৩৭’শ ৪০ টি হচ্ছে আংশিক। এছাড়া লালমোহনে ৬০, চরফ্যসনে ১৭০ ও বোরহানউদ্দিনে ২২০ টি ঘরের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তিনি আরো বলেন, তজুমদ্দিন উপজেলায় ঝড়ে ১২’শ মহিষ ও ৮’শ গরু হাড়িয়ে গেছে। মনপুরা উপজেলায় ১ কিলোমিটার পাকা রাস্তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। কাঁচা সড়ক ২৫ কিলোমিটার। এছাড়া ২টি ব্রীজ কালভার্ট ও ১টি মসজিদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পানিবন্ধীদের জন্য ৩৭’শ ৫০ প্যাকেট সুখনো খাবারের বরাদ্দ এসেছে। ক্ষয়ক্ষতির তালিকা এখানো চলছে বলে জানান তিনি।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলায় অতি জোয়ারের পানিতে ১০০ টি পুকুর ও ঘেরের মাছ ভেশে গেছে। ১ কিলোমিটার ভেরিবাঁধের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ২’শ মিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতি হয়। গতকাল থেকেই ক্ষতিগ্রস্থ বাঁধের কাজ চলছে। এই উপজেলায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তার আংশিক ক্ষতি হয়।
এদিকে উপকূলের এই জেলায় সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে মেঘনা নদী।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...