অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্টে ত্রাণ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মে ২০২১ রাত ১১:২৭

remove_red_eye

৫৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় সাইক্লোন ইয়াস এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ বিতরণ শুরু করেছে। শুক্রবার (২৮ মে) দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেজ,তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করেন  ত্রান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম। এসময় তিনি বলেন,আত্মমানবতরা সেবায় যে কোন দুযোর্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় সাইক্লোন ইয়াস এ ক্ষতিগ্রস্ত পরিবার যেন খাদ্য সংকটে না থাকে কিংবা অসুস্থ না হয়ে পড়ে তার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির ফোকাস্ট বেইসড আরর্লি একশন প্রগামের পক্ষ থেকে উপকূলীয় জেলা ভোলার  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি। এর মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত ২৫ শ পরিবারকে আড়াই কেজি চিড়া,১ কেজি চিনি,পানি ২ লিটার,সাবান-২ টি,বিস্কুট,সার্জিকাল মাস্ক,স্যালাইন সহ শুকন খাবার বিতরন করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন পার্সেল,তারপলিন বিতরণ করা হবে। ইতিমধ্যে রাজাপুরের ক্ষতিগ্রস্ত পরিারের মাঝে বিতরণ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি।
এসময় উপস্থিত ছিলেন  ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য ফেরদাউস আহম্মেদ,ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম (এনডিআরটি) সদস্য আদিল হোসেন তপু, (এনডিআরটি) সদস্য সোহাগ,এনডিডবিøউআরটি সদস্য বরকত, ইউনিটের (এনডিআরটি) সদস্য সাদ্দাম হোসেন, এনডিডবিøউআরটি সদস্য সাহিদ হোসেন দিপু, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মিঠু চৌধুরী, সিপিপির টিম লিডার তসলিম প্রমুখ। এছাড়াও ভলেন্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান মিম,সিফাত,নাহিদ,ইমতিয়াজ প্রমুখ।এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মকর্তা ও ভলেন্টিয়ায় উপস্থিত থেকে এই ত্রান বিতরণ করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...