বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৩৯
৭৬৯
হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে মিলিত হয়। পরে ভার্চুয়ালী আলোচনা সভায় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি ছিলেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরো বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, জেলা ডেইরী ফার্মাাস এ্যাসোসিয়েসনের সভাপতি ইফতেখারুল হাসান স্বপন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র দাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ সারথী দত্তসহ অন্যরা।
দিবসটি উদযাপন উলক্ষে প্রাণী সম্পদ দপ্তর থেকে এতিমখানা ও শিশু পরিবারের মাঝে দুধ বিতরণ, বাউল গানসহ ৭ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানমালার বাস্তবায়নে রয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল জানান, গত অর্থ বছরে জেলায় ১ লাখ ১৩ হাজার মে:টন দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ১ লাখ ১৮ হাজার মে:টন। যা টার্গেটের চাইতে ৫ হাজার মে:টন বেশি। এ বছরও আশা করছেন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবাইকে প্রতিদিন এক গøাস দুধ পানের জন্য বলেন তিনি।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত